Uncategorized

প্রেমে বাধা দেওয়ায় মেয়ের ছুরিকাঘাতে মা খুন

শেরপুর(বগুড়া)প্রতিনিধি: বগুড়ার শেরপুরে প্রেমে বাধা দেয়ায় পূর্ব পরিকল্পিতভাবে ঢাকা যাওয়ার পথে রায়গঞ্জের চান্দাইকোনা পাবনা বাজার এলাকায় ১৬ অক্টোবর সোমবার দুপুরে মা ঝুমা কর্মকার(৪৫) কে ছুরিকাঘাত করে হত্যা করেছে। এ ঘটনায় স্থানীয়রা ঢাকা নর্থ সাউথ ইউনিভার্সিটির অনার্সের শিক্ষার্থী পূজা কর্মকার সিথি (২২) কে আটক করে পুলিশ সোর্পদ করেছে।

জানা যায়, শেরপুর পৌর শহরের উত্তর সাহাপাড়া এলাকার স্বর্ণ ব্যবসায়ী শেরপুর জুয়েলার্সের স্বত্ত¡াধিকারী রথীন্দ্রনাথ কর্মকার শিবদাসের মেয়ে পূজা কর্মকার সিথি দীর্ঘদিন ধরে একটি ছেলের সাথে প্রেমের সম্পর্কে জড়িয়ে ছিল। কিন্তু ওই প্রেম মেনে না নেয়ায় মা সহ পরিবারের লোকজনের উপর সে ক্ষিপ্ত ছিল। পূর্ব পরিকল্পনা অনুযায়ী ১৬ অক্টোবর সোমবার দুপুর ১২ টার দিকে এস আর ট্রাভেলস যাত্রীবাহী কোচে পূজা কর্মকার সিথি তার মা ঝুমা কর্মকারকে সাথে নিয়ে নর্থ সাউথ ইউনিভার্সিটির উদ্দেশ্যে ঢাকা যাচ্ছিল। পথিমধ্যে সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা পাবনা বাজার এলাকায় দুপুর ১টার দিকে জবা দধি ভান্ডারের সামনে পৌছালে কোচের ভিতর থেকে তার একটি বই বাহিরে ফেলে দিয়ে তার মাকে তুলে আনতে বলে। পরে সেও কোচ থেকে নেমে যায় এবং ব্যাগ থেকে একটি ধারালো ছুরি বের করে তার মায়ের বুকের বাম পাশে ও পেটে আঘাত করে। এতে ঝুমা কর্মকার ঘটনাস্থলেই মারা যান। পরে স্থানীয়রা মেয়ে পুজাকে আটক করে রায়গঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করেন।

এই বিভাগের আরও সংবাদ

এ ব্যাপারে শেরপুর থানার অফিসার ইনচার্জ বাবু কুমার সাহা বলেন, এ ব্যাপারে রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ আইনগত ব্যবস্থা গ্রহন করেছেন।

এই বিভাগের আরও সংবাদ