রাজধানী

রাজধানীতে মাদকবিরোধী অভিযান, গ্রেপ্তার ৩২

রাজধানীতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। অভিযানে মাদক বিক্রি ও সেবনের অপরাধে ৩২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (১৩ অক্টোবর) সকাল ৬টা থেকে শনিবার (১৪ অক্টোবর) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্যসহ তাদের গ্রেপ্তার করা হয়।

এই বিভাগের আরও সংবাদ

এ সময় তাদের কাছ থেকে ৯ হাজার ৯০৩ ইয়াবা, ২ কেজি ৮০০ গ্রাম ১০ পুরিয়া গাঁজা ও ৪৯৬ গ্রাম হেরোইন জব্দ করা হয়। গ্রেপ্তার ৩২ জনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২২টি মামলা করা হয়েছে।

এই বিভাগের আরও সংবাদ