সিরাজগঞ্জ

উল্লাপাড়ায় মসলার উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণে কৃষকদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি : সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে দুই দিনব্যাপী কৃষক /কৃষাণী কর্মশালা প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবারে শুরু হওয়া প্রশিক্ষণ কর্মশলাটি বুধবার শেষ হয়। এতে মসলার উন্নত জাত ও আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের উপর কৃষক ও কৃষাণীদের মধ্যে প্রশিক্ষণ দেওয়া হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা সুবর্ণা ইয়াসমিন সুমি জানান, ২০২২-২০২৩ অর্থ বছরের মসলার উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের আওতায় দুই দিনব্যাপী ৬০ জন কৃষক/কৃষাণীদের মধ্যে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। পৌর শহরের ঘোষগাঁতী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ট্রেনিং সেন্টারে এই প্রশিক্ষণ কর্মশলা অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণ শেষে অংশ গ্রহনকারী কৃষকদের মধ্যে ভাতা, খাদ্য ও সনদ বিতরণ করা হয়। প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা সুবর্ণা ইয়াসমিন সুমি, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রাহাত বিন খলিল ও মো: শাহাবুদ্দিন আহমেদ।

এই বিভাগের আরও সংবাদ