কোস্ট গার্ডের বিশেষ অভিযানে বাণিজ্যিক জাহাজ হতে কয়লা পাচারকালে ৩৭ জন আটক


স্টাফ রিপোর্টারঃ কোস্ট গার্ডের বিশেষ অভিযানে বাণিজ্যিক জাহাজ হতে কয়লা পাচারকালে ৩৭কে আটক করেছে কোস্ট গার্ড পশ্চিম জোন (মোংলা)।
রবিবার (২৪ সেপ্টেম্বর ) বিকেল ৪টায় বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোন অধিনস্থ বিসিজি বেইস মোংলা কর্তৃক লেফট্যানেন্ট সাব্বির আহমেদ এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে, কোস্ট গার্ড পশ্চিম জোন অধিনস্থ বিসিজি বেইস মোংলা কর্তৃক লেফট্যানেন্ট সাব্বির আহমেদ এর নেতৃত্বে শনিবার রাত ১ টা ৩০মিনিটে খুলনার বটিয়াঘাটা এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে কয়লাবাহী জাহাজ এম.ভি. আল রত্না আনুমানিক ৬৫০ টন কয়লা নিয়ে হারবাড়িয়া থেকে যশোর জেলার, নওয়াপাড়ার উদ্দেশ্যে গমন করে, পথিমধ্যে খুলনা জেলার বটিয়াঘাটা নামক স্থানে অন্য একটি জাহাজ এম.ভি. তানজিলা-২ এর মাস্টার ও ক্রুদের যোগসাজসে আনুমানিক ৬০ টন কয়লা অবৈধ ভাবে বিক্রির সময় জাহাজদ্বয়ের স্টাফ এবং শ্রমিকসহ সর্বমোট ৩৭ জনকে ঘটনাস্থলে আটক করে কোস্ট গার্ড ।
অভিযান পরিচালনার সময় এম.ভি. আল রত্না জাহাজের মাস্টার এবং ইঞ্জিনিয়ার কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে নদীতে ঝাঁপ দিয়ে পালিয়ে যায়। আটককৃত জাহাজ এবং ব্যক্তিদের তল্লাশী করে তাদের নিকট হতে অবৈধভাবে কয়লা ক্রয়ের জন্য নগদ (এক লক্ষ) টাকা ও মাদক গ্রহণের সরঞ্জামাদি ও মোবাইলফোন উদ্দার করা হয়। আটককৃত ব্যক্তিদের মধ্য অবৈধভাবে কয়লা ক্রয়/ বিক্রয় এর সাথে জড়িত ০৩ জন এবং পলাতক এম.ভি. আল রত্না জাহাজের মাস্টার এবং ইঞ্জিনিয়ারকে আসামী করে তাদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে ।
এছাড়া জব্দকৃত জাহাজ, কয়লা ও আটককৃতদের মুছলেকা নিয়ে মালিকপক্ষের নিকট হস্তান্তর করা হয়।





