কেএমপি’র অভিযানে ৫ অনলাইন জুয়াড়ি গ্রেফতার


আহছানুল আমীন জর্জ, খুলনা ব্যুরো প্রধান : গত ২২ সেপ্টেম্বর শুক্রবার সন্ধ্যা ০৭:৪৫ ঘটিকার সময় সোনাডাঙ্গা মডেল থানা পুলিশের একটি টিম কর্তৃক অভিযান চালিয়ে উক্ত থানাধীন সিএন্ডবি কলোনী মোড় এলাকায় মোবাইল ফোন ব্যবহার করে অনলাইনে জুয়া খেলার সময় জুয়াড়ি ১) মোঃ কামাল গাজী(৪২), পিতা-মৃত: মজিদ মাওলানা, সাং-জোড়াগেট, থানা-খুলনা; ২) মোঃ আবু খাঁ(৫০), পিতা-মৃত: তোবাজ শেখ ওরফে সোনা শেখ, সাং-জোড়াগেট, থানা-খুলনা; ৩) মোঃ বাবুল ইসলাম(৩০), পিতা-মৃত: আক্কাস হাওলাদার, সাং-গ্রীণ ল্যান্ড আবাসিক, থানা-খুলনা; ৪) মোঃ চাঁন খাঁ(৩০), পিতা-সিরাজ খাঁ, সাং-জোড়াগেট, থানা-খুলনা এবং ৫) মোঃ ছবর আলী সরদার(৩৪), পিতা-আব্দুল সত্তার, সাং-বয়রা মেইন রোড, থানা-সোনাডাঙ্গা মডেল, খুলনা মহানগরীদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত অনলাইন জুয়াড়িদের বিরুদ্ধে সোনাডাঙ্গা মডেল থানার নন এফআইআর নং-৩১৬/২০২৩, তারিখ-২৩/০৯/২০২৩ ইং, ধারা-৯৫ কেএমপি অর্ডিন্যান্স দাখিল করা হয়েছে।
খুলনা মেট্রোপলিটন পুলিশের ( কেএমপি’র ) সিটি স্পেশাল ব্রাঞ্চের ( সিটিএসবি’র ) বিশেষ পুলিশ সুপার রাশিদা বেগম ২৩ সেপ্টেম্বর শনিবার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তরঙ্গ নিউজকে উপরোল্লিখিত তথ্য নিশ্চিত করেন ।





