খুলনা
খুবি প্রফেসর ইউসুফ আলীর পিতার ইন্তেকাল


আহছানুল আমীন জর্জ, খুলনা ব্যুরো প্রধান: খুলনা বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ এন্ড মেরিন রিসোর্স টেকনোলজি ডিসিপ্লিনের প্রফেসর ড. মুহাম্মদ ইউসুফ আলীর পিতা মোঃ ফারজেল মন্ডল ২১ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুর ১ টার দিকে তার নিজ বাড়ি চুয়াডাঙ্গার দামুড়হুদা গ্রামে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন )।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর। ঐদিন আছরের নামায বাদ জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন পুত্র, তিন কন্যা ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার বড় ছেলে প্রফেসর ইউসুফ আলী বর্তমানে অস্ট্রেলিয়ার সিডনিতে রয়েছেন। তিনি সকলের কাছে মরহুমের মাগফিরাতের জন্যে দোয়া কামনা করেছেন।





