Uncategorized

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের মতবিনিময় সভা

স্টাফ রিপোর্টারঃআসন্ন শারদীয় দুর্গাপূজা ২০২৩ সুষ্ঠু-সুন্দরভাবে উদযাপন এবং সার্বিক নিরাপত্তার পরিকল্পনা নিয়ে বাগেরহাটের রামপাল থানা পুলিশের আয়োজনে শুক্রবার সকাল ১০ টায় উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপের প্রতিনিধিদের নিয়ে থানা পুলিশের সভা কক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

রামপাল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস.এম. আশরাফুল আলমের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপজেলা পূজা উদযাপন কমিটির আহ্বায়ক জয়দেব কৃষ্ণ দেবনাথ, দিবেন্দ্র ঘোস, বীর মুক্তিযোদ্ধা নরেন্দ্রনাথ পাল সগুনা, পবিত্র বীর্য পাড়ে সহ সকল ইউনিয়নের মন্দির কমিটির ও সুশিল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও সংবাদ

মতবিনিময় সভায় রামপাল থানার ওসি এস.এম. আশরাফুল আলম বলেন, পুলিশের পক্ষ থেকে প্রতিটি পূজা মণ্ডপ এলাকায় সর্বোচ্চ আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হবে। পুলিশ ও আনসারের পাশাপাশি নিজস্ব স্বেচ্ছাসেবক দিয়ে নিরাপত্তা নিশ্চিত করা সহ পূজার নিরাপত্তার সার্বিক বিষয়ে প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করা হয়। এ বছর উপজেলায় ৪৩ টি পূজা মণ্ডপে দুর্গা পূজা অনুষ্ঠিত হবে।

এই বিভাগের আরও সংবাদ