খুলনা

কেএমপি’র লবণচরা থানার পুলিশের অভিযানে ৭ অনলাইন জুয়াড়ি গ্রেফতার

আহছানুল আমীন জর্জ, খুলনা ব্যুরো প্রধান : গত ২৪ ঘন্টায় খুলনা মহানগর পুলিশের বিশেষ অভিযানে মোবাইল ফোন ব্যবহার করে অনলাইন জুয়া খেলার সময় অনলাইন জুয়াড়ি ১) মোঃ আতিয়ার সানা(৪৫), পিতা- মোঃ মোক্তার সানা, সাং- উত্তর হরিণটানা, থানা-লবণচরা, জেলা-খুলনা; ২) মোঃ নয়ন খাঁ(৪০), পিতা- মোঃ ইসমাইল খাঁ, সাং-বাগমারা মন্দির রোড, থানা-খুলনা সদর, জেলা-খুলনা; ৩) মোঃ হোসাইন সরদার(১৮), পিতা-মোঃ মাসুম সরদার, সাং- কৃষ্ণনগর, থানা-লবণচরা, জেলা-খুলনা; ৪) মোঃ ইসমাইল খান(১৮), পিতা- মৃত: সিদ্দিক খান, সাং- কৃষ্ণনগর, থানা-লবণচরা, জেলা-খুলনা; ৫) মোঃ ইকরামুল গাজী(২৪), পিতা- মোঃ আদম আলী গাজী, সাং-মাথাভাঙ্গা, থানা-লবণচরা, জেলা-খুলনা; ৬) মোঃ আমিরুল গাজী(৪৮), পিতা- মৃত: রহিম গাজী, সাং- মাথাভাঙ্গা, থানা-লবণচরা, জেলা-খুলনা এবং ৭) মোঃ শাহিনুর গাজী(২২), পিতা- মোঃ ইয়াছিন গাজী, সাং- মাথাভাঙ্গা, থানা-লবণচরা, জেলা-খুলনা, খুলনা মহানগরীদের’কে মহানগরীর লবণচরা থানা এলাকা হতে গ্রেফতার করা হয়েছে। এ সংক্রান্তে গ্রেফতারকৃত জুয়াড়িদের বিরুদ্ধে যথাক্রমে লবণচরা থানার নন এফআইআর নং-১৫৭/২০২৩ ও ১৫৮/২০২৩, তারিখ-৩১/০৮/২০২৩ খ্রিঃ, ধারা-৯৫ কেএমপি অর্ডিন্যান্স এবং ১৫৯/২০২৩, তারিখ-০১/০৯/২০২৩ খ্রিঃ, ধারা-৮৯(ডি) কেএমপি অর্ডিন্যান্স দাখিল করা হয়েছে।

খুলনা মেট্রোপলিটন পুলিশের ( কেএমপি’র ) সিটি স্পেশাল ব্রাঞ্চের ( সিটিএসবি’র ) বিশেষ পুলিশ সুপার রাশিদা বেগম ১ সেপ্টেম্বর শুক্রবার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তরঙ্গ নিউজকে উপরোল্লিখিত তথ্য নিশ্চিত করেন ।

এই বিভাগের আরও সংবাদ