আইন ও আদালত

খালেদা জিয়ার ১১ মামলায় অভিযোগ গঠনের শুনানি পেছাল

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে ১১টি মামলায় অভিযোগ গঠনের শুনানি পিছিয়ে আগামী ১৩ সেপ্টেম্বর দিন নির্ধারণ করেছেন আদালত। রোববার (২০ আগস্ট) এসব মামলায় খালেদা জিয়ার হাজিরার দিন ধার্য থাকলেও অসুস্থতাজনিত কারণে তিনি আদালতে উপস্থিত হতে পারেননি।

এর পরিপ্রেক্ষিতে তার আইনজীবী সময়ের আবেদন করলে তা মঞ্জুর করে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ফয়সাল বিন আতিক নতুন এ দিন ধার্য করেন। বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল।

এই বিভাগের আরও সংবাদ

যাত্রাবাড়ী থানার একটি হত্যা মামলাসহ মোট ১১টি মামলার অভিযোগপত্র গ্রহণের বিষয়ে শুনানির জন্য রোববার দিন ধার্য ছিল।

এই বিভাগের আরও সংবাদ