Uncategorized

জাতীয় শোক দিবস উপলক্ষ্যে ৫৯ বিজিবি’র খাদ্য এবং বিনামুল্যে চিকিৎসা ও ওষুধ প্রদান

ফেরদৌস সিহানুক (শান্ত) চাঁপাইনবাবগঞ্জঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে ৫৯ বিজিবি (রহনপুর ব্যাটালিয়ান) কর্তৃক খাদ্য সামগ্রী বিতরণ এবং বিনামুল্যে চিকিৎসা ও ওষুধ প্রদান করা হয়।

মঙ্গলবার (১৫ আগস্ট) সকাল ৯ টায় বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে রহনপুর ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)’র প্রশিক্ষণ মাঠে ব্যাটালিয়ন অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া স্থানীয় সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের ৫০ জন গরীব দুঃস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন।

এই বিভাগের আরও সংবাদ

এছাড়াও ১৫ আগস্ট বিকেল তারিখ ৩ টায় রহনপুর ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধীনস্থ আজমতপুর বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকায় মেডিকেল ক্যাম্পেইনের আয়োজন করা হয়। সেক্টর মেডিকেল অফিসার ক্যাপ্টেন সানজিদা ইসলাম সিলভী ও মেডিকেল সহকারীদের সমন্বয়ে উক্ত ক্যাম্পেইনে স্থানীয় ৩০০ জন অসুস্থ্য গরীব দুঃস্থদেরকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও প্রয়োজনীয় ঔষধ সরবরাহ করা হয়। এ সময় রহনপুর ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া এবং সহকারী পরিচালক মুহাম্মদ জামাল উদ্দীন, প্রধান সহকারী পরিচালক তারিক বাদশা ও সুবেদার মোঃ কেরামত আলী উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও সংবাদ