ডেঙ্গুতে আক্রান্ত হয়ে শ্রীবরদীতে একজনের মৃত্যু


আরফান আলী: শেরপুর জেলার শ্রীবরদীতে ডেঙ্গু আক্রান্ত হয়ে সেলিম মিয়া নামে এক মৃত্যু হয়েছে।
শনিবার (৫ই আগস্ট) ময়মনসিংহ মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত সেলিম মিয়ার গ্রামের বাড়ি শেরপুর জেলার শ্রীবরদী উপজেলায়।
তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডের ফোকাল পারসন ডাক্তার ফরহাদ হোসেন হিরা জানান, ডেঙ্গু আক্রান্ত হয়ে গতকাল শুক্রবার ঢাকা থেকে এসে সেলিম মিয়া হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে ভর্তি হয় । অবস্থার অবনতি হয়ে সকালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।
তিনি আরো জানান, বর্তমানে হাসপাতালে ডেঙ্গু ওয়ার্ডে ১৮২ জন রোগী ভর্তি আছে। এরমধ্যে পুরুষ ১৪২ নারী ৩৪ শিশু ৬।
নতুন করে গত ২৪ ঘন্টায় ২৭ জন রোগী ভর্তি হয়েছে ছুটি নিয়ে বাড়ি ফিরে গেছে তিনজন। চলতি বছরে হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে এ পর্যন্ত ৬ জন রোগী মারা গেছে।





