রাজধানী

হত্যাসহ একাধিক মামলার পলাতক দুর্ধর্ষ আসামি সাহাজুল র‌্যাবের হাতে আটক

মনির হোসেন জীবন: রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে হত্যাসহ একাধিক মামলার পলাতক দুর্ধর্ষ আসামি সাহাজুলকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

র‌্যাব জানিয়েছে, গ্রেফতারকৃতের নাম মোঃ সাহাজুল মিয়া (৩৫)। সে হবিগঞ্জ জেলার লাখাই থানার সন্তোষপুর গ্রামের মৃত আউয়াল মিয়ার পুত্র।

এই বিভাগের আরও সংবাদ

আজ সোমবার রাত সোয়া ৭ টায় র‌্যাব-১০ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) এম, ফকরুল হাসান এসব তথ্য জানান।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১০ এর একটি দল গতকাল রোববার বিকেল ৪ টার দিকে রাজধানী ঢাকার যাত্রাবাড়ী থানার মির্জাবাড়ী এলাকায় একটি অভিযান চালিয়ে হবিগঞ্জ জেলার লাখাই থানার মামলা হত্যা মামলাসহ বিভিন্ন দন্ডবিধি মামলার পলাতক দুর্ধর্ষ আসামি মোঃ সাহাজুল মিয়া (৩৫)কে আটক করতে সক্ষম হয়।

র‌্যাব বলছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি মোঃ সাহাজুল মিয়া ওই ঘটনার সাথে তার সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। সে মামলা দায়েরের পর থেকে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপন করে পলাতক জীবনযাপন করে আসছিল। গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

এই বিভাগের আরও সংবাদ