খুলনা

কেএমপি’র লবণচরা থানা পুলিশের অভিযানে ১৫০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ২

আহছানুল আমীন জর্জ, খুলনা ব্যুরো প্রধান : লবণচরা থানার একটি টিম লবণচরা সাচিবুনিয়া ও জিরোপয়েন্ট এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ২৪ জুলাই রাত ৮ টা ৩০ মিনিটের সময় লবণচরা থানাধীন রূপসাব্রীজ থেকে ব্রীজ থেকে জিরোপয়েন্ট গামী সড়কে সাচিবুনিয়া বিশ্বরোড মোড়স্ত বটগাছের সামনে পাকা রাস্তার উপর ধৃত আসামী ওমর ফারুক শেখ (৪৩), পিতা- নুর মহম্মদ শেখ, সাং-আজগড়া শেখবাড়ী, থানা-তেরখাদা, জেলা-খুলনা’কে ১০০০ (এক হাজার) পিচ অ্যাম্ফিটামিন যুক্ত ইয়াবা নামীয় ট্যাবলেট, যাহার ওজন ১০০ (একশত) গ্রাম এবং মূল্য অনুমান ৩,০০,০০০/- (তিন লক্ষ) টাকা সহ গ্রেফতার করা হয়। এ সংক্রান্তে লবণচরা থানার মামলা নং-১৪, তারিখ-২৪/০৭/২০২৩ ; ধারা-মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ সনের ৩৬ (১) সারণির ১০ (ক) রুজু করা হয়েছে এবং একই তারিখ ১২.১০ ঘটিকার সময় লবণচরা থানাধীন রূপসাব্রীজ থেকে ব্রীজ থেকে জিরোপয়েন্ট গামী সড়কে জিরোপয়েন্ট মোড়স্থ তাসিন টি স্টোর নামক চায়ের দোকানের সামনে পাকা রাস্তার উপর ধৃত আসামী আশুতোষ নাথ (৪৭), পিতা- মৃত রামপদ নাথ, সাং-দেহারীপাড়া, থানা-রাউজান, জেলা-চট্রগ্রাম’কে ৫০০ (পাঁচশত) পিস কমলা রংয়ের অ্যাম্ফিটামিন যুক্ত ইয়াবানামীয় ট্যাবলেট, যাহার মোট ওজন ৫০ (পঞ্চাশ) গ্রাম, মূল্য অনুমান-১,৫০,০০০/- (এক লক্ষ পঞ্চাশ হাজার) টাকা সহ গ্রেফতার করা হয়। এ সংক্রান্তে লবণচরা থানার মামলা নং-১৩, তারিখ-২৪/০৭/২০২৩ ; ধারা-মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ সনের ৩৬ (১) সারণির ১০ (ক) রুজু করা হয়েছে।

খুলনা মেট্রোপলিটন পুলিশের ( কেএমপি’র ) সিটি স্পেশাল ব্রাঞ্চের ( সিটিএসবি’র ) বিশেষ পুলিশ সুপার রাশিদা বেগম ২৫ জুলাই মঙ্গলবার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তরঙ্গ নিউজকে উপরোল্লিখিত তথ্য নিশ্চিত করেন ।

এই বিভাগের আরও সংবাদ