রাজনীতি

মহাসমাবেশের জন্য নয়াপল্টন অথবা সোহরাওয়ার্দী উদ্যান চায় বিএনপি

মহাসমাবেশের জন্য জায়গা চেয়ে ঢাকা মহানগর পুলিশ কমিশনারের কাছে চিঠি দিয়েছে বিএনপি। চিঠিতে তারা নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অথবা সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার কথা বলেছে।

সোমবার (২৪ জুলাই) বিকেলে এই চিঠি দেওয়া হয় বলে জানান বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। ২৭ জুলাই ঢাকায় মহাসমাবেশ করবে দলটি।

আওয়ামী সরকারের পদত্যাগের জন্য একদফা দাবিতে আন্দোলন করছে বিএনপি। এরই মধ্যে দলটি বিভিন্ন কর্মসূচি পালন করেছে। এরই ধারাবাহিকতায় রাজধানীতে ২৭ জুলাই মহাসমাবেশ করার ঘোষণা দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, এ সরকারের অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়, তা শুধু বিএনপি নয়, বাংলাদেশের সব গণতান্ত্রিক রাজনৈতিক দল একমত হয়েছে।

এই বিভাগের আরও সংবাদ