খুলনা

কেএমপি’র পুলিশ কমিশনারকে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৬, খুলনা কর্তৃক বিদায় সংবর্ধনা প্রদান

আহছানুল আমীন জর্জ, খুলনা ব্যুরো প্রধান :২৩ জুলাই রবিবার বিকাল ২ টা ০৫ মিনিটে খুলনার বয়রাস্থ ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৬ এর কার্যালয়ে কেএমপি’র পুলিশ কমিশনার জনাব মোঃ মাসুদুর রহামান ভূঞা, বিপিএম-সেবা মহোদয়ের হাইওয়ে পুলিশের ডিআইজি হিসেবে বদলী উপলক্ষে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৬, খুলনার পুলিশ সুপার জনাব কানাই লাল সরকার ক্রেস্ট ও ফুল দিয়ে বিদায় সংবর্ধনা প্রদান করেন।

উক্ত বিদায় সংবর্ধনায় আরো উপস্থিত ছিলেন কেএমপি’র ডেপুটি পুলিশ কমিশনার (সদর) মোহাম্মদ আনোয়ার হোসেন; অতিঃ ডেপুটি পুলিশ কমিশনার (সোয়াট) মোঃ মারুফাত হুসাইন এবং অতিঃ ডেপুটি পুলিশ কমিশনার (সদর) সোনালী সেন, পিপিএম-সেবা উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও সংবাদ