শাহজাদপুরে অজ্ঞাত এক বৃদ্ধের মরদেহ উদ্ধার


মাহবুবুল আলম, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুরে অজ্ঞাত এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।
আজ (২২শে জুলাই) শনিবার সকালে উপজেলার বগুড়া নগরবাড়ি মহাসড়কের তালগাছি দক্ষিণ পাশে গ্রামীণ ব্যাংকের সামনে থেকে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, বেশ কিছু দিন ধরে ৭০ বছরের এক অজ্ঞাত বৃদ্ধ দিনের বেলায় স্থানীয় তালগাছি বাজারে ঘোরাঘুরি করে রাতে গ্রামীণ ব্যাংকের সামনে থাকত। আজ সকালে স্থানীয়রা তাকে মৃত দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।সকাল ৮টার দিকে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে।
ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ সুপার, শাহজাদপুর সার্কেল মোঃ কামরুজ্জামান পিপিএম এসে লাশের প্রাথমিকভাবে সুরতহাল করেন এবং পরিচয় নিশ্চিত হওয়ার জন্য সর্বোচ্চ অগ্রধিকার দিয়ে চেষ্টা করছেন বলে তিনি জানান। তিনি আরো বলেন, ইতিমধ্যেই সিআইডিকে বিষয়টি জানানো হয়েছে তারা এসেও লাশ শনাক্তের যথাযথ চেষ্টা করবে।





