রাজধানী

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৫০

রাজধানীতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। অভিযানে মাদক বিক্রি ও সেবনের দায়ে ৫০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ জুলাই) ছয়টা থেকে শুক্রবার (২১ জুলাই) সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

এই বিভাগের আরও সংবাদ

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন জানান, আসামিদের কাছ থেকে ১১ হাজার ৪৭২ ইয়াবা, ২৮ কেজি ৯৯০ গ্রাম গাঁজা, ৪০ গ্রাম হেরোইন ও ৪০০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।

তাদের বিরুদ্ধে ডিএমপির বিভিন্ন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৩টি মামলা দায়ের করা হয়েছে।

এই বিভাগের আরও সংবাদ