রাজনীতি

দেশে একদলীয় শাসন চালুর পাঁয়তারা চলছে: জিএম কাদের

জাতীয় পার্টির চেয়ারম্যান ও জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা জিএম কাদের বলেছেন, ইলেকশনের পরিবর্তে সব সিলেকশনে হবে। কখনো নির্বাচন হলে সুপ্রিম লিডারের নির্দেশেই হবে। দেশে একদলীয় শাসন ব্যবস্থা চালুর পাঁয়তারা চলছে। দেশে একজন নেতা আজীবনের জন্য নেতা থাকবেন। জনগণের কোনো অধিকার থাকবে না। দুর্নীতি ও দুঃশাসনের বিরুদ্ধে শুধু রাজনৈতিক দল নয়, জনগণকেও এগিয়ে আসতে হবে।

জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী কার্যালয় মিলনায়তনে মঙ্গলবার বিরোধীদলীয় উপনেতা জিএম কাদের গণমাধ্যম কর্মীদের বিভিন্ন প্রশ্নে এ কথা বলেন।

জিএম কাদের বলেন, দেশে এখন গণতন্ত্র নেই। বর্তমান সরকার যেভাবে নির্বাচন করে যাচ্ছে, আগামীতেও এভাবে নির্বাচন করে যদি গ্রহণযোগ্য করাতে পারে তাহলে গণতন্ত্র রুদ্ধ হয়ে যাবে। তখন একজন নেতা থাকবেন, তিনি আজীবনই নেতা থাকবেন। একটি মাত্র দল থাকবে, তারা চাইলে শোভার জন্য কিছু পাপেট দল তৈরি করে রাখতে পারবে।

বিরোধীদলীয় উপনেতা বলেন, ব্যবসায়ী ও পেশাদার সংগঠনসহ সব কিছুই এখন সিলেকশনের দিকে চলে গেছে। ব্যবসায়ী, ইঞ্জিনিয়ার, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার এবং ডাক্তারদের সংগঠনও সিলেকশনের দিকেই যাচ্ছে।

জাতীয় পার্টি চেয়ারম্যান আরও বলেন, দুটি কাজ সরকার সাফল্যের সঙ্গে করতে পেরেছে। একটি হচ্ছে- মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করতে পেরেছে। জনগণ সরকারের বিরুদ্ধে ভয়ে কথা বলতে পারছে না। নির্যাতন, নিষ্পেষণ এবং কঠোরভাবে দমনের ভয়ে মানুষ সরকারবিরোধী কর্মকাণ্ডে যোগ দিতে আতঙ্কিত। দ্বিতীয় হচ্ছে- মানুষের মাঝে হতাশা সৃষ্টি করতে পেরেছে। সাধারণ মানুষ মনে করে, অন্দোলন করে কোনো ফল হবে না। এ দুটি বিষয় থেকে মানুষকে আস্থার জায়গায় নিয়ে আসতে হবে। জনগণের সক্রিয় সমর্থন ছাড়া রাজনৈতিক দলগুলো কিছুই করতে পারবে না।

এ সময় জাতীয় পার্টির চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি ও জাতীয় সাংস্কৃতিক পার্টির সহ-সভাপতি খন্দকার দেলোয়ার জালালী উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও সংবাদ