কেএমপি’র খানজাহান আলী থানা পুলিশের অভিযানে গাঁজাসহ গ্রেফতার ১


আহছানুল আমীন জর্জ, খুলনা ব্যুরো প্রধান :গত ১৪ জুলাই শুক্রবার রাত ৯ ঘটিকার সময় খানজাহান আলী থানা পুলিশের একটি বিশেষ টিম কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উক্ত থানাধীন ফুলবাড়ীগেটস্থ এজাক্স জুট মিলের প্রধান ফটকের সামনে পাঁকা রাস্তার উপর হতে মাদক কারবারি ১) মোঃ মিরাজুল ইসলাম(২৭), পিতা-জাকির হোসেন, সাং-গিলাতলা মোল্লাপাড়া, থানা-খানজাহান আলী, খুলনা মহানগরী’কে ০১ (এক) কেজি গাঁজাসহ গ্রেফতার করা হয়েছে।
এ সংক্রান্তে গ্রেফতারকৃত মাদক কারবারি’র বিরুদ্ধে খানজাহান আলী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১ টি মামলা রুজু করা হয়েছে।
খুলনা মেট্রোপলিটন পুলিশের ( কেএমপি’র ) সিটি স্পেশাল ব্রাঞ্চের ( সিটি এসবি’র ) অতিরিক্ত উপ — পুলিশ কমিশনার ( এডিসি , সিটি এসবি ) এ. জেড. এম তৈমুর রহমান ১৫ জুলাই শনিবার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তরঙ্গ নিউজকে উপরোল্লিখিত তথ্য নিশ্চিত করেন ।





