জাতীয়

মশা নিধনে দায়িত্বপ্রাপ্তদের আরও সক্রিয় হতে হবে : স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, দেশে আশঙ্কাজনক হারে ডেঙ্গু সংক্রমণ বাড়ছে। এমতাবস্থায় মশা নিধনে দায়িত্বপ্রাপ্তদের আরও বেশি সক্রিয় হতে হবে।

বুধবার (৫ জুলাই) সুপার স্পেশালাইজড হাসপাতালের আন্তঃবিভাগ ও অপারেশন কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এই বিভাগের আরও সংবাদ

জাহিদ মালেক বলেন, দেশে ডেঙ্গু সংক্রমণ আবারও বাড়ছে। আমাদের হাসপাতালগুলো চিকিৎসা-সেবা দিচ্ছে। রোগীদের ব্যবস্থাপনা আমরা দেখছি, এখন মশা যাতে নিধন হয় সেই ব্যবস্থা করতে হবে।

তিনি বলেন, হাসপাতালগুলো ডেঙ্গু রোগীতে ভরে যাচ্ছে। চিকিৎসকরা দিনরাত সেবা দিচ্ছেন। রোগী মৃত্যু যাতে কম হয় চিকিৎসকরা সে চেষ্টা করছেন। এক্ষেত্রে রোগীদেরও দায়িত্ব নিয়ে যথাসময়ে হাসপাতালে আসতে হবে।

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, গত ১০ বছরে স্বাস্থ্য খাতের অবস্থা অনেক এগিয়েছে। দেশে চিকিৎসক ও নার্স দ্বিগুণ হয়েছে। মামলার কারণে নার্স ও টেকনিশিয়ান নিয়োগ বন্ধ ছিল। সেই মামলা তুলে নেওয়ায় এখন নিয়োগ কার্যক্রম শুরু হয়েছে। আটটি বিভাগে আটটি হাসপাতাল হচ্ছে। সেগুলোতে নতুন করে চার হাজার শয্যা যুক্ত হবে।

এই বিভাগের আরও সংবাদ