খুলনা

কেএমপি’র অভিযানে গাঁজাসহ গ্রেফতার ২

আহছানুল আমীন জর্জ, খুলনা ব্যুরো প্রধান : গত ২৪ ঘন্টায় খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী ১) আমিরুন বেগম(৫৩), পিতা-মৃত: আমিজ উদ্দিন মোড়ল, সাং-সোনাডাঙ্গা মেইন রোড ময়লাপোতা বস্তি, থানা-সোনাডাঙ্গা মডেল এবং ২) লিলি পারভীন ওরফে নিলুফা(৩৭), স্বামী-মৃত: মনিরুল সরদার, সাং-কুশখালী, থানা-সাতক্ষীরা সদর, জেলা-সাতক্ষীরাদ্বয়’কে খুলনা মহানগরীর সোনাডাঙ্গা মডেল ও হরিণটানা থানা এলাকা হতে গ্রেফতার করা হয়েছে।

উপরোক্ত মাদক ব্যবসায়ীদ্বয়ের নিকট হতে ০১ কেজি ২০০ গ্রাম গাঁজা আলামত হিসেবে উদ্ধার করা হয়েছে। এ সংক্রান্তে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদ্বয়ের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ২ টি মাদক মামলা রুজু করা হয়েছে।

খুলনা মেট্রোপলিটন পুলিশের ( কেএমপি’র ) সিটি স্পেশাল ব্রাঞ্চের ( সিটি এসবি’র ) অতিরিক্ত উপ — পুলিশ কমিশনার ( এডিসি , সিটি এসবি ) এ. জেড. এম তৈমুর রহমান ২৮ জুন বুধবার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তরঙ্গ নিউজকে উপরোল্লিখিত তথ্য নিশ্চিত করেন ।

এই বিভাগের আরও সংবাদ