রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা নুর উজ-জামান এর দাফন সম্পন্ন


রনজিত কুমার পাল (বাবু) ঢাকা জেলা প্রতিনিধি: মহান স্বাধীনতা যুদ্ধের অন্যতম সংগঠক ও মুক্তিযুদ্ধ কালীন ধামরাই থানার বেসামরিক প্রধান ও ঢাকা জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ নুর উজ-জামান (৯১) এর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার (২০ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সম্মানিত সভাপতি, ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি ও স্হানীয় ঢাকা-২০ ধামরাই আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমদ ও ধামরাই উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও) হোসাইন মোহাম্মদ হাই জকি মরহুম নুর উজ-জামান এর মরদেহে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধার্ঘ অর্পণ করেন। এ সময় ধামরাই থানা পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অফ আনার প্রদান করেন।
মরহুম নুর উজ-জামান এর জানাজা নামাজ অনুষ্ঠিত হয় এতে অংশ গ্রহণ করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি,ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি, স্হানীয় ঢাকা-২০ ধামরাই আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমদ,ঢাকা-২০ ধামরাই আসনের সাবেক এমপি ও ধামরাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এম এ মালেক , মরহুমের ছেলে আমেনা নূর ফাউন্ডেশনের ব্যবস্হআপনআ পরিচালক সিআইপি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আহম্মদ আলী জামান, ধামরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ মোহাদ্দেছ হোসেন, ধামরাই পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব গোলাম কবির মোল্লা, উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও) হোসাইন মোহাম্মদ হাই জকি, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ সিরাজ উদ্দিন সিরাজ, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগন, জনপ্রতিনিধিগন, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ ,মিডিয়ার প্রতিনিধিগন সহ এতদ্ অঞ্চলের সর্বস্তরের মানুষ জানাজায় অংশ গ্রহণ করেন।
মঙ্গলবার (২০ জুন) ধামরাই উপজেলার কুশুরা আব্বাস আলী উচ্চ বিদ্যালয় মাঠে মরহুম নুর উজ-জামান এর জানাজা নামাজ শেষে ডালি পাড়া কবরস্হানে তার দাফন সম্পন্ন করা হয়।
উল্লেখ্য – মহান স্বাধীনতা যুদ্ধের অন্যতম সংগঠক ও মুক্তিযুদ্ধ কালীন ধামরাই থানার বেসামরিক প্রধান ও ঢাকা জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ নুর উজ-জামান (৯১) বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে শনিবার (১৭ জুন) বিকেল তিন ঘটিকার সময় পরলোকগমন করেন।
মৃত্যু কালে ৪ ছেলে,৪ মেয়ে, আত্নীয় স্বজন সহ বহু গুনগ্রাহী রেখে গেছেন।



