রাজধানীতে ১২টি প্রতিষ্ঠানকে ২৯ লক্ষ টাকা জরিমানা


মনির হোসেন জীবন:- অনুমোদনহীন নকল বৈদ্যুতিক তার, বৈদ্যুতিক ফ্যান, রাসায়নিক পদার্থ, প্রসাধনী ও ভেজাল খাদ্যদ্রব্য উৎপাদন, মজুদ ও বিক্রি করার অপরাধে ১২টি প্রতিষ্ঠানকে সর্বমোট ২৯ লক্ষ টাকা জরিমানা করেছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত।
র্যাব বলছে, গত বুূধবার বেলা ১১ টা থেকে ভ্রাম্যমাণ আদালতের ভেজাল বিরোধী অভিযান শুরু করে সন্ধায় সমাপ্তি হয়। রাজধানীর শ্যামপুর, কদমতলী, দক্ষিন কেরাণীগঞ্জ ও দোহার এলাকায় পৃথক অভিযান চালায় র্যাব।
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)র নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাজহারুল ইসলাম এই অভিযানে নেতৃত্ব দেন।
এসময় বিএসটিআই এর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
গতকাল বৃহস্পতিবার রাত ৮ টায় র্যাব এর সহকারী পরিচালক ও (মিডিয়া অফিসার) এএসপি এনায়েত কবির সোয়েব এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত বুূধবার বেলা ১১ টা থেকে সন্ধা পর্যন্ত র্যাব এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাজহারুল ইসলাম ও র্যাব-১০ এর সমন্বয়ে গঠিত একটি যৌথ দল ঢাকার কেরাণীগঞ্জ এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
এনায়েত কবির সোয়েব জানান, অভিযানকালে অনুমোদনহীন নকল বৈদ্যুতিক তার, বৈদ্যুতিক ফ্যান, রাসায়নিক পদার্থ, প্রসাধনী ও ভেজাল খাদ্যদ্রব্য উৎপাদন, মজুদ ও বিক্রি করার অপরাধে ১২টি প্রতিষ্ঠানকে সর্বমোট ঊনত্রিশ লক্ষ টাকা জরিমানা প্রদান করেন ম্যাজিস্ট্রেট মোঃ মাজহারুল ইসলামের আদালত।
র্যাব বলছে, জরিমানা করা প্রতিষ্টান গুলো হচেছ – ইওকো ফুড এন্ড এগ্রো লিমিটেডকে নগদ- তিন লক্ষ টাকা, জামাল ফুড প্রোডাক্টসকে নগদ- দুই লক্ষ টাকা, মেসার্স মাহিন (রামাই) পেইন্ট এন্ড বার্নিশকে নগদ তিন লক্ষ টাকা, আপন গুড ফুড লিমিটেডকে নগদ-পঞ্চাশ হাজার টাকা, চাঁদনী ক্যাবল কোঃকে নগদ- পঞ্চাশ হাজার টাকা, আয়শা ইলেকট্রিক্যাল ইন্ডাষ্ট্রিজকে নগদ- পাঁচ লক্ষ টাকা, এস কে ক্যাবল্সকে নগদ- দুই লক্ষ টাকা, মামা ভাগিনা ইন্ডাষ্ট্রিজকে নগদ- এক লক্ষ টাকা, ফ্রেশকো কসমেটিক্সকে নগদ- ছয় লক্ষ টাকা, ভূইয়া হারবাল কোম্পানী লিমিটেডকে নগদ- দুই লক্ষ টাকা, মা কোপার ওয়ার লিমিটেডকে নগদ- তিন লক্ষ টাকা ও ডি এন ফুড এন্ড বেভারেজ লিমিটেডকে নগদ এক লক্ষ টাকা সহ ১২টি প্রতিষ্ঠানকে সর্বমোট ২৯ লক্ষ টাকা জরিমানা প্রদান করা হয়।
এএসপি এনায়েত কবির সোয়েব জানান, এছাড়া বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট এর নির্দেশে ওই ভ্রাম্যমাণ আদালত ১ লক্ষ টাকা মূল্যের অনুমোদনহীন নকল বৈদ্যুতিক তার, বৈদ্যুতিক ফ্যান, রাসায়নিক পদার্থ, প্রসাধনী ও ভেজাল খাদ্যদ্রব্য জব্দ ও ধ্বংস করা হয়।
র্যাবের এ কর্মকর্তা জানান, প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, বেশ কিছুদিন যাবৎ এই অসাধু ব্যবসায়ীরা অনুমোদনহীন নকল বৈদ্যুতিক তার, বৈদ্যুতিক ফ্যান, রাসায়নিক পদার্থ, প্রসাধনী ও ভেজাল খাদ্যদ্রব্য উৎপাদন, মজুদ ও বাজারজাত করে আসছিল।



