খুলনা

কেএমপি’র অভিযানে ইয়াবা এবং গাঁজাসহ গ্রেফতার ৪

আহছানুল আমীন জর্জ, খুলনা ব্যুরো প্রধান : গত ২৪ ঘন্টায় খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে মাদক কারবারি ১) মোঃ উজ্জল মুন্সী(২৮), পিতা-মোঃ শুকুর মুন্সী, সাং-ঝাকর গপতারগাতী, থানা-মোকসুদপুর, জেলা-গোপালগঞ্জ, এ/পি সাং-দক্ষিণ কাশিপুর, থানা-খালিশপুর; ২) মোঃ মানিক(৩২), পিতা-সত্তার ব্যাপারী, সাং-দক্ষিণ কাশিপুর, থানা-দৌলতপুর; ৩) মোঃ হুমায়ুন কবির ওরফে হুমা(৪৮), পিতা-মোঃ আফসার উদ্দিন, সাং-ডোমরা, থানা-রূপসা, জেলা-খুলনা, এ/পি সাং-দেয়ানা দক্ষিণপাড়া, থানা-দৌলতপুর এবং ৪) মোঃ মেহেদী হাসান(২৬), পিতা-মোঃ বাবুল হোসেন, সাং-যোগীপোল ০৭ নং ওয়ার্ড, থানা-খানজাহান আলী, খুলনা মহানগরীদের’কে মহানগরীর খালিশপুর ও খানজাহান আলী থানা এলাকা হতে গ্রেফতার করা হয়েছে। উপরোক্ত মাদক কারবারিদের নিকট হতে ৫৫০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ২০০ গ্রাম গাঁজা আলামত হিসেবে উদ্ধার করা হয়েছে। এ সংক্রান্তে গ্রেফতারকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ৩ টি মাদক মামলা রুজু করা হয়েছে।

খুলনা মেট্রোপলিটন পুলিশের ( কেএমপি’র ) সিটি স্পেশাল ব্রাঞ্চের ( সিটি এসবি’র ) অতিরিক্ত উপ — পুলিশ কমিশনার ( এডিসি , সিটি এসবি ) এ. জেড. এম তৈমুর রহমান ২৩ জুন মঙ্গলবার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তরঙ্গ নিউজকে উপরোল্লিখিত তথ্য নিশ্চিত করেন ।

এই বিভাগের আরও সংবাদ