রাজধানী

রাজধানীতে মাদকবিরোধী অভিযান, গ্রেপ্তার ৪৪

রাজধানীতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। অভিযানে মাদক বিক্রি ও সেবনের অপরাধে ৪৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (১৪ জুন) সকাল ছয়টা থেকে বৃহস্পতিবার (১৫ জুন) সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন জানান, আসামিদের কাছ থেকে ১০৪ গ্রাম ৫০ পুরিয়া হেরোইন, ২০টি নেশাজাতীয় ইনজেকশন, বিদেশি মদের বোতল একটি, ৯৭৫ ইয়াবা ও ২২ কেজি ৭৪৫ গ্রাম গাঁজা জব্দ করা হয়।

গ্রেপ্তারদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩২টি মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।

এই বিভাগের আরও সংবাদ