বগুড়া

বগুড়ার শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে ভেড়া- গৃহনির্মাণ ও খাবার সামগ্রী বিতরণ

শেরপুর (বগুড়া) প্রতিনিধি:‘কাউকে পিছনে ফেলে নয়! দেশের সকল অনগ্রসর অংশকে উন্নয়নমুখী তথা ‘সমতল ভুমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র্র নৃ-গোষ্ঠীদের আর্থসামাজিক ও জীবনমানোন্নয়ন উন্নয়ন’কল্পে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় বিশেষ উদ্যোগ গ্রহন করে প্রাণিসম্পদ অধিদপ্তর।

এর অংশ হিসেবে প্রাণিসম্পদ অধিদপ্তরের (ডিটিএলপি) এর প্রকল্পের আওতায় বগুড়ার শেরপুরের ২৯২টি ক্ষুদ্র্র নৃ-গোষ্ঠীদের পরিবারের মাঝে ভেড়া, গৃহ নির্মাণ, খাবার ও প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়েছে।

এ উপলক্ষে রবিবার (১১ জুন) সকাল সাড়ে ৯টায়শেরপুর উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের মুক্তমে এ আলোচনা সভা ও বিতরনী অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা সুলতানা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া-৫ আসনের জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. সাজেদুল ইসলাম, শেরপুর উপজেলা ভাইস চেয়ারম্যান শাহ জামাল সিরাজী ও শেরপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) বাবু কুমার সাহা।

এছাড়াও প্রধান সমন্বয়কারী হিসেবে বক্তব্য রাখেন জনপ্রশাসন পদকপ্রাপ্ত শেরপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা মো. রায়হান পিএএ।

ডা.তাওহীদুল ইসলাম সুমনের স ালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপজেলা কৃষি অফিসার ফারজানা আকতার, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শারমিন আক্তার, ভেটেরিনারি সার্জন ডা. রেহেনা পারভীন, উপজেলা ডেইরী ওনার্স এসোসিয়েশনের সভাপতি ও পৌর কাউন্সিলর বদরুল ইসলাম পোদ্দার ববি, উপজেলা কৃষকলীগ সভাপতি এম এ মালেক প্রমুখ উপস্থিত ছিলেন।

উপজেলার ২৯২ টি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবারের সুফলভোগীদের মাঝে দুইটি করে ভেড়া, চারটি সিমেন্টের খুঁটি, পাঁচটি রাবার ম্যাট, দুইটি ঢেউ টিন ও সাতাশ কেজি করে দানাদার খাবার বিনামূল্যে সরবরাহ করা হয়।

এছাড়াও ওই সকল সুফলভোগীরা আগামী একবছরের জন্য ভেড়ার জন্য খাদ্য, ঔষুধ ও চিকিৎসা বিনামূল্যে প্রদান করা হবে বলে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা মো. রায়হান পিএএ জানিয়েছেন।

এই বিভাগের আরও সংবাদ