খুলনা

খুলনায় দিন ব্যাপী যুবলীগের নৌকা মার্কার ভোট প্রার্থনা

আহছানুল আমীন জর্জ, খুলনা ব্যুরো প্রধান : ৫ জুন সোমবার দিনব্যাপী খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনিত মেয়র প্রার্থী তালুকদার আব্দুল খালেক এর নৌকা মার্কায় ভোট প্রার্থনা করেছে কেন্দ্রীয় ও খুলনা মহানগর যুবলীগের নেতৃবৃন্দ।

সোমবার সকালে নগরীর আলীশান মোড়, গোবরচাকা, শিববাড়ীসহ কে ডি এভিনিউএ প্রচারনা করেছে বাংলাদেশ আওয়ামী যুবলীগ এর কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগের যুগ্ম সম্পাদক সুব্রত পাল, সাংগঠনিক সম্পাদক ড. শামীম আল সাইফুল সোহাগ, প্রেসিডিয়াম সদস্য নবী নেওয়াজ, ইঞ্জি: মৃণাল কান্তি জোয়ার্দারআন্তর্জাতিক বিষয়ক সম্পাদক কাজী সরোয়ার হোসেন, উপ ক্রীড়া সম্পাদক আব্দুর রহমান, নগর যুবলীগের সভাপতি সফিকুর রহমান পলাশ, জেলা যুবলীগের সভাপতি চৌধুরী মো: রায়হান ফরীদ, নগর যুবলীগের সাধারণ সম্পাদক শেখ শাহাজালাল হোসেন সুজন ও জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ইঞ্জি: মাহাফুজুর রহমান সোহাগ, কেন্দ্রীয় যুবলীগ নেতা চৈতালী বিশ্বাষ প্রমুখ।

এরপর সন্ধ্যায় মাগরিব নগরীর শেওে এ বাংলা রোড, সন্ধ্যা বাজার, ডাল মিল মোড়, খলিল চেম্বার সহ বিভিন্ন এলাকায় ভোট প্রার্থনা করেন নগর যুবলীগের নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন নগর যুবলীগের সভাপতি সফিকুর রহমান পলাশ, সাধারণ সম্পাদক শেখ শাহাজালাল হোসেন সুজন, নগর যুবলীগের নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক হাফিজুর রহমান হাফিজ, সদস্য সচিব কাজী কামাল হোসেন, যুগ্ম আহবায়ক এ্যাডঃ আল আমীন উকিল, শওকত হোসেন, শেখ মোহাম্মদ আলী, অভিজিৎ চক্রবর্তী দেবু, অভিজিৎ পাল, নগর যুবলীগ নেতা কবীর পাঠান, শওকত হাসান, বিপুল মজুমদার, রিপন কবীর, পলাশ মন্ডল, সবুজ হাজরা, পলাশ সাহা দেবু, চিস্তি মারুফ হাসান সবুজ, মেহেদী হাসান রাসেল, ছাত্রলীগ নেতা সোহেল বিশ্বাষ, আসাদুজ্জামান বাবু, জব্বার আলী হীরা, জহির আব্বাস, রফিকুল ইসলাম রফিক, সোহান হোসেন শাওন, নিশাত ফেরদাউস অনি, জনি বসু, যুবলীগ নেতা মাসুদুর রহমান আকাশ, মোঃ মুরাদ, রাসেল সৈকত, পলাশ সাহা দেবু, সাদ আহমেদ খান, বিদ্যুৎ নন্দী প্রমুখ।

এই বিভাগের আরও সংবাদ