পটুয়াখালী

পটুয়াখালীর কলাপাড়ায় যানজট নিরসনে উচ্ছেদ অভিযান

কলাপাড়া প্রতিনিধিঃ পটুয়াখালীর কলাপাড়ায় যানজট নিরসনে মহাসড়কের অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। রোববার (৪জুন) সকালে উপজেলার মহিপুর শেখ রাসেল সেতুর আলীপুর পয়েন্ট সংলগ্ন মহাসড়কে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ জাহাঙ্গীর হোসেন।

এসময় যানজট নিরসনে মহাসড়কে অবৈধভাবে পার্কিং করা মোটরসাইকেল স্ট্যান্ড অন্যত্র সরিয়ে দেন তিনি। এর আগে গত সপ্তাহে কলাপাড়ার বিভিন্ন স্থানে মহাসড়ক দখল করে গড়ে ওঠা বিভিন্ন স্থাপনাও উচ্ছেদ করেন তিনি। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর হোসেন বলেন, মহাসড়ক দখল করে ব্যাঙের ছাতার মতো গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে প্রসাশনের অভিযান অব্যাহত রয়েছে।

এই বিভাগের আরও সংবাদ