রাজধানী

রাজধানীতে মাদকবিরোধী অভিযান, গ্রেপ্তার ৩৪

রাজধানীতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। অভিযানে মাদক বিক্রি ও সেবনের অপরাধে ৩৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

এ সময় তাদের হেফাজত থেকে ৩৭৫৬ পিস ইয়াবা, ১৪ কেজি ৮৭০ গ্রাম গাঁজা, ৫৩ গ্রাম হেরোইন, ৯ বোতল ফেনসিডিল ও ১ বোতল দেশি মদ উদ্ধার করা হয়।

এই বিভাগের আরও সংবাদ

শনিবার (৩ জুন) সকাল ছয়টা থেকে রোববার (৪ জুন) সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৯টি মামলা রুজু হয়েছে।

এই বিভাগের আরও সংবাদ