রাজশাহী

ছাত্রদল নেতা নাইমের মৃত্যুতে রাজশাহী মহানগর ছাত্রদলের শোক

-বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল রাজশাহী মহানগর শাখার অন্তর্গত ১৮ নম্বর ওয়ার্ড শাখা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক, রাজশাহী পবা মিলপাড়া নিবাসী মোঃ নাইম ০২ জুন ২০২৩ইং, রোজ শুক্রবার এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেছেন.. ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

উদীয়মান ছাত্রনেতা নাইমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ সহ শোক-সন্তপ্ত পরিবারের সদস্য, আত্মীয়-স্বজন বন্ধু-বান্ধব-দের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেছেন রাজশাহী মহানগর ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি মুর্তূজা ফামিন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আকবর আলী জ্যাকি, সাংগঠনিক সম্পাদক খন্দকার মাকসুদুর রহমান সৌরভ সহ রাজশাহী মহানগর ছাত্রদল এবং মহানগরের আওতাধীন ছাত্রদলের প্রতিটি ইউনিটের সর্বস্তরের নেতাকর্মীবৃন্দ। রাজশাহী মহানগর ছাত্রদলের নেতৃবৃন্দ বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন।

মরহুমের জানাযায় নামাজ অদ্য শনিবার বাদ যোহর ফিরোজাবাদ হাজি কসিমুদ্দীন ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে। উক্ত জানাযার নামাজে সকলকে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা হল।

এই বিভাগের আরও সংবাদ