ফরিদপুর

ফরিদপুরে ফেনসিডিল ও ইয়াবাসহ আটক ১

নাজমুল হাসান নিরব,ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরে ১২ বোতল ফেনসিডিল ও ৯৯৫টি ইয়াবা ট্যাবলেটসহ আরিফ মীর ওরফে ছোট বাবু (৩০) নামে এক যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (কোতোয়ালি জোন) মো. রাকিবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

শুক্রবার (০২ জুন) দুপুরে তাকে ফরিদপুরের আদালতে পাঠানো হয়েছে।এর আগে বৃহস্পতিবার (০১ জুন) দিনগত রাত সাড়ে ১২টার দিকে ফরিদপুর শহরের কাঠপট্টি স্টার ফার্নিচারের সামনের পাঁকা রাস্তার ওপর থেকে তাকে আটক করা হয়।

এই বিভাগের আরও সংবাদ

আটক বাবু ফরিদপুর জেলা সদরের ডোমরাকান্দি এলাকার হাফিজ উদ্দিনের ছেলে।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (কোতোয়ালি জোন) মো. রাকিবুল ইসলাম জানান, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে আরিফ মীর ওরফে ছোট বাবুকে আটক করা হয়। এ সময় তার কাছে থেকে ৯৯৫টি ইয়াবা ট্যাবলেট ও ১২ বোতল ফেনসিডিল জব্দ করা হয়েছে।

ডিবির ওসি আরও জানান, আটক বাবু চট্টগ্রাম থেকে পাইকারি দামে ইয়াবা ও চুয়াডাঙ্গা থেকে ফেনসিডিল কিনে এনে ফরিদপুরসহ বিভিন্ন এলাকায় বিক্রি করতেন। তিনি সুকৌশলে এসব মাদক ক্রয়-বিক্রয় করেতেন। তিনি মাদক কেনা-বেঁচা সংক্রান্ত সব কথা হোয়াটসঅ্যাপের মাধ্যমে বলতেন, যাতে কোনো ডকুমেন্টস আইনশৃঙ্খলা বাহিনীর কাছে না যায়। তার বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।এ ব্যাপারে কোতয়ালী থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে।

এই বিভাগের আরও সংবাদ