রাজধানী

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৫৫

রাজধানীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫৫ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি)। সোমবার সকাল ৬টা থেকে মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

এই বিভাগের আরও সংবাদ

গ্রেপ্তারের সময় তাদের কাছে ৩০ গ্রাম হেরোইন, ৯ হাজার ৬৬৮ ইয়াবা, ৫৫ কেজি ৬৭০ গ্রাম গাঁজা, ১০ বোতল বিদেশি মদ, ৭৫০ মিলিলিটার দেশি মদ ও ২০টি নেশা-জাতীয় ইনজেকশন জব্দ করা হয়।

তাদের বিরুদ্ধে ডিএমপির বিভিন্ন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৫টি মামলা দায়ের করা হয়েছে।

এই বিভাগের আরও সংবাদ