রাজধানী

মোহাম্মদপুরে বহুতল ভবনে আগুন

রাজধানীর মোহাম্মদপুরে একটি বহুতল ভবনের বেজমেন্টে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট।

রোববার (২৮ মে) দুপুর ১২টার দিকে আদাবরের ১০ নম্বর রোডের বাসা-৭১২/১৭ বাসায় আগুন লাগে।

এই বিভাগের আরও সংবাদ

বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস সদরদপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন।

তিনি বলেন, আজ দুপুর ১২টার দিকে আদাবরের ওই ৮তলা ভবনটির বেইজমেন্টে আগুন লাগার সংবাদ পাই। খবর পেয়ে ঘটনাস্থলে আমাদের পাঁচটি ইউনিট কাজ করছে।

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এছাড়া হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

এই বিভাগের আরও সংবাদ