রাজধানী

কদমতলীতে গণধর্ষণ মামলারসহ সাত মামলার আসামী জামাল আটক

মনির হোসেন জীবন: রাজধানীর কদমতলী এলাকা থেকে গণধর্ষণ মামলার এজাহারনামীয় এবং সাত মামলার পলাতক আসামী জামাল’কে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

র‌্যাব বলছে, গ্রেফতারকৃত আসামী মো: জামাল (৩৫) সে দক্ষিন মাদারটেক এলাকার মোঃ হুমায়ূনের পুত্র। বর্তমানে সে কদমতলী থানার রায়েরবাগ জনতাবাগ এলাকায় বসবাস করে আসছিল।

এই বিভাগের আরও সংবাদ

বুধবার রাত ৮ টায় র‌্যাব-১০ এর সহকারী পরিচালক ও এএসপি (মিডিয়া) এনায়েত কবির সোয়েব এসব তথ্য জানান

এনায়েত কবির সোয়েব জানান, আজ সকালে র‌্যাব-১০ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর কদমতলী থানা এলাকায় একটি অভিযান চালিয়ে সবুজবাগ থানায় দায়েরকৃত গণধর্ষণ মামলার পলাতক আসামী ধর্ষক মোঃ জামাল (৩৫)কে আটক করতে সক্ষম হয়

তিনি জানান, এসময় তার নিকট থেকে ২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

র‌্যাবের এ কর্মকর্তা জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী ওই ঘটনার সাথে তার সম্পৃক্ততার সত্যতা স্বীকার করেছেন।

র‌্যাব বলছে, এছাড়া গ্রেফতারকৃত আসামী জামালের বিরুদ্ধে রাজধানীর হাতিরঝিল, ডেমরা ও যাত্রাবাড়ী থানায় ১টি করে গণধর্ষণ মামলাসহ বিভিন্ন থানায়, মাদক, চুরি ও দ্রুত বিচার আইনে মোট ৭ টি মামলা রয়েছে।

এব্যাপারে গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র‌্যাবের এ কর্মকর্তা।

এই বিভাগের আরও সংবাদ