চাঁপাইনবাবগঞ্জে গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার


ফেরদৌস সিহানুক (শান্ত) চাঁপাইনবাবগঞ্জঃ চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার কানসাট গোপাল নগর মোড়ের আমিন উল্লাহ মার্কেটের মডার্ন ডায়াগনস্টিক এর সামনে পাঁকা রাস্তার উপর থেকে ২ কেজি গাঁজাসহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার করে র্যাব-৫।
গ্রেফতার কৃত আসামিরা হলেন চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের উপ চাকপাড়া গ্রামের মোঃ নুরুল ইসলাম ও ফাতিমা বেগমের ছেলে মোঃ মনিরুল ইসলাম (২৫) এবং মোঃ এনামুল হক ও মিসনারা খাতুনের ছেলে মোঃ আল আমিন (১৯)।
র্যাব-৫ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায় সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের র্যাব-৫ এর একটি অপারেশন দল ২৩ মে ২০২৩ ইং তারিখ রাত সাড়ে ৮ টার সময় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার কানসাট গোপাল নগর মোড়ের আমিন উল্লাহ মার্কেটের মডার্ন ডায়াগনস্টিক এর সামনে পাঁকা রাস্তার উপর কোম্পানী উপ অধিনায়ক সহকারী পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম এর নেতৃত্বে একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ০২ কেজি গাঁজা ,০২টি মোবাইল ফোন, ০৩টি সীমকার্ডসহ আসামী মোঃ মনিরুল ইসলাম (২৫) পিতা-মোঃ নুরুল ইসলাম মাতা-ফাতিমা বেগম ও মোঃ আল আমিন (১৯) পিতা-মোঃ এনামুল হক মাতা-মিসনারা খাতুন, উভয় গ্রাম -উপ চাকপাড়া থানা-শিবগঞ্জ জেলা- চাঁপাইনবাবগঞ্জদ্বয়কে হাতেনাতে গ্রেফতার করে।
উপরোক্ত ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানায় মামলা রুজু করা হয়।





