গাইবান্ধা

গোবিন্দগঞ্জে ঝড়ে মাদরাসা ও এতিমখানা ঝড়ে ব্যপক ক্ষয়ক্ষতি

ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌরসভার খানাবাড়ি মদিনাতুল উলুম ইসলামিয়া মাদরাসা ও এতিমখানাটি অত্র এলাকার মধ্যে একটি আলোচিত ধর্মীয় প্রতিষ্ঠান।শক্তিশালী পরিচালনা কমিটির মাধ্যমে এটি পরিচালিত হয়ে আসছে।

আজ ঝড়ে মাদ্রাসার তিনটি গাছ উপরে আবাসিক টিন সেড ঘরের উপর পড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

‘মঙ্গলবার জোহর বাদ আকর্ষিক ঝড়ে ১ টি নিম, ১ টি কাঁঠাল, ১ টি মেহগনি গাছ উপরে আবাসিক টিনের ঘরের উপর পরে ঘরের টিন সহব্যাপক ক্ষতি হয়েছে। এতে নুরানি বিভাগের ২ জন ছাত্র গাছের নিচে পরলেও আল্লাহর অশেষ রহমতে সামান্য আহত হয়েছে।

এদিকে, উক্ত মাদ্রাসার সেক্রেটারী সহ অধ্যাপক কাজী রায়হান কবীর লিপন জানান, ঝড়ে তাদের মাদ্রাসার অনেক ক্ষতি হয়েছে। যেহেতু মাদ্রাসা টি দানশীল ব্যক্তিদের সাহায্য সহযোগিতায় চলে তাই বিত্তশালী দের ও প্রশাসনের সাহায্য সহযোগিতা কামনা করেছেন।

এই বিভাগের আরও সংবাদ