পটুয়াখালী

রাঙ্গাবালীতে আকস্মিক কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি

এম এ ইউসুফ আলী,রাঙ্গাবালী(পটুয়াখালী) প্রতিনিধি: আকস্মিকভাবে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় কালবৈশাখী ঝড় হয়েছে। সোমবার রাত ৯ টা ১৫ মিনিটে এ ঝড় শুরু হয়।

একটানা ১৫ মিনিট ঝড়ো হাওয়া বয়ে যায় এবং শেষ হয় বজ্রবৃষ্টি ঝরে। তবে এই ঝড়ে একটি শিক্ষা প্রতিষ্ঠানসহ বেশ কয়েকটি ঘড় বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। সরেজমিনে ঘুর দেখা গেছে, উপজেলার বড়বাইশদিয়া ইউনিয়নের চরগঙ্গা গ্রামের হাফেজ মোঃরেজওয়ান(২৬)এর পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠান আলম তাজ মহিলা মাদ্রাসা ও তার বসত ঘড় ,দোকান,রান্নাঘড় ঝড়ে উরিয়ে নিয়ে গেছে। এতে করে তার ৩ /৪ লাখ টাকার ক্ষতির আশঙ্কা করছে। তিনি আরো বলেন,তিল তিল করে এই প্রতিষ্ঠানটি আমি এ পর্যন্ত এনেছি ঝড়ে সব তসনস করে দিল। এখন আমি কি করবো বুঝতে পারছি না।

এই বিভাগের আরও সংবাদ

একই গ্রামের মোঃ মোকলেছ হাওলাদারের বসতভিটা পরে আছে ঝড়ে উরিয়ে নিয়ে গেছে থাকার ঘড়,পাকের ঘড়। টিনগুলো ছরিয়ে ছিটিয়ে রয়েছে পুকুরে ও আশেপাশে। মোঃ মোকলেছ হাওলাদার (৫৫)বলেন,ঝড়ে আমার সব কিছু উরিয়ে নিয়ে গেছে শুধু ভিটি পরে আছে। স্থানীয়রা জানান,তার প্রায় তিন লাখ টাকার ক্ষতি হয়েছে।

এই বিভাগের আরও সংবাদ