র্যাপিড ক্যাশ : প্রতারক চক্রের মূল হোতা মাস্টার মাইন্ড মাহির এজেন্টসহ ১৯ জন আটক

মনির হোসেন জীবন- রাজধানীর উত্তরা থেকে র্যাপিড ক্যাশ নামক অ্যাপ ব্যবহার করে প্রতারক চক্রের মূল হোতা মাস্টার মাইন্ড মাহির ওরফে মাহের এবং এজেন্টসহ ১৯ জন সদস্যকে আটক করেছে এটিইউ সাইবার ক্রাইম উইং । আটককৃতদের মধ্যে ১১ জন নারী ও ৮ জন পুরুষ রয়েছে।
আজ মঙ্গলবার রাত ৯ টায় উত্তরা পশ্চিম থানার সোনারগাঁও জনপথ সড়কের বাসা নং- ৬ ৫ম তলার একটি ফ্ল্যাটে গোপনে ঝটিকা অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। অভিযান আজ বিকেল ৫ টায় শুরু হয়ে রাত সাড়ে ৯ টায় শেষ হয়।
আজ মঙ্গলবার রাতে এটিইউ সাইবার ক্রাইম উইংয়ের এসপি ফারহানা ইয়াসমিন বিষয়টি নিশ্চিত করেছেন।
অভিযানে নেতৃত্ব দেয়া ফারহানা ইয়াসমিন জানান, মঙ্গলবার বিকেল ৫ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উত্তরা পশ্চিম থানার সোনারগাঁও জনপথ সড়কের বাসা নং- ৬ ৫ম তলার একটি ফ্ল্যাটে গোপনে অভিযান চালানো হয়। অভিযানকালে ওই ফ্ল্যাট থেকে মূলহোতা মাহিন ওরফে মাহেরসহ মোট ১৯ জনকে আটক করা হয়েছে।
তিনি জানান, এসময় ঘটনাস্হল থেকে ৫ টি ডেক্সটপ, (সিপিও), ৭ টি লেপটপ, একাধিক ডিভাইস, মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
এব্যাপারে বিস্তারিত পরবর্তীতে জানানো হবে বলে জানান এটিইউ সাইবার ক্রাইম উইংয়ের এ কর্মকর্তা।





