Uncategorized

কেসিসি নির্বাচন: মনোনয়নপত্র জমা দিলেন নৌকার প্রার্থী খালেক

খুলনা প্রতিনিধিঃ আসন্ন খুলনা সিটি কর্পোরেশন (কেসিসি) নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী তালুকদার আব্দুল খালেক মনোনয়নপত্র জমা দিয়েছেন।

মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় নির্বাচন অফিসে রিটার্নিং অফিসার মো. আলাউদ্দিনের কাছে মনোনয়নপত্র জমা দেন তিনি।

এই বিভাগের আরও সংবাদ

মনোনয়নপত্র জমাদানের সময় উপস্থিত ছিলেন, খুলনা বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ সভাপতি কাজী আমিনুল হক, খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা ও খুলনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুজিত অধিকারী।

খুলনা সিটি করপোরেশন নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়ার শেষ দিন আজ মঙ্গলবার। নির্বাচনের তফসিল অনুযায়ী, ১৮ মে মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে। ২৫ মে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। ২৬ মে প্রতীক বরাদ্দ এবং ১২ জুন ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

এই বিভাগের আরও সংবাদ