গাইবান্ধা

পলাশবা‌ড়ি‌তে সাইকেল চুরির সময় জনতার হাতে আটক চোর

ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ গাইবান্ধার পলাশবা‌ড়ি‌তে বাইসাইকেল চুরির সময় জনতা চোরকে হাতা নাতে আটক করে।

১৩ মে শ‌নিবার দুপুরে কা‌লিবা‌ড়ি বাজারের কেন্দ্রীয় কালী ম‌ন্দি‌রের পূর্ব পার্শ্বে গোলাম মওলার দোকা‌নের সামন থেকে কৌশ‌লে বাইসাইকেল চুরি ক‌রে নি‌য়ে যাওয়ার সময় জনতার হাতে চোর আটক। উত্তম-মাধ্যমের পর থানা পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয়রা।

চো‌রের নাম শা‌কিল মিয়া(২০) সে উপ‌জেলার ৪নং ব‌রিশাল ইউ‌নিয়‌নের দুবলাগাড়ী গ্রা‌মের আ‌তোয়ার রহমানের পুত্র। ই‌তিপূ‌র্বেও সে চু‌রির দা‌য়ে হাজতবাস ক‌রে‌ছেন ব‌লে জানা যায়।

অপর‌দি‌কে দুপুর ২টার দি‌কে পলাশবাড়ী উপজেলা গেট সংলগ্ন এলাকা থেকে একটি অটোভ্যান চুরি হয়ে যায়। আলম মিয়া পৌরএলাকার হ‌রিণমা‌রি পোদ্দারপাড়া গ্রা‌মের লালু মিয়ার ছে‌লে। এ বিষ‌য়ে পলাশবা‌ড়ি থানা অ‌ফিসার ইনচার্জ মাসুদ রানা জানান,এখ‌নো কোন অ‌ভি‌যোগ পাই‌নি।

এই বিভাগের আরও সংবাদ