পটুয়াখালী

কলাপাড়ায় পুকুরে ডুবে সহোদর ভাই-বোনসহ ৩ শিশুর মৃত্যু

মাইনুদ্দিন আল আতিক, পটুয়াখালীঃ পটুয়াখালীর কলাপাড়ায় পুকুরে ডুবে রুমান (৭), শারমিন (৫) ও মরিয়ম (৮) নামে তিন শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১২ মে) দুপুর সোয়া ১২টার দিকে উপজেলার টিয়াখালী ইউনিয়নের বাদুরতলীর জিয়া কলোনিতে এ দুর্ঘটনা ঘটে।

মৃত রুমান ও শারমিন ওই এলাকার সোহেল ফকিরের সন্তান এবং মরিময় সোহেলের ছোট ভাই রুবেলের মেয়ে। জানা গেছে, সকাল থেকেই বাড়ির আশপাশে খেলাধুলা করছিলো তারা। একপর্যায়ে পরিবারের অগোচরে বাড়ির পাশের পুকুরে পড়ে যায় ওই তিন শিশু। স্থানীয়রা প্রথমে ওই পুকুরে শারমিনকে ভাসমান অবস্থায় দেখতে পায়।

এই বিভাগের আরও সংবাদ

এসময় অপর দুই শিশুকেও ডুবন্ত অবস্থায় পুকুর থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তিন জনকেই মৃত্যু ঘোষণা করেন। একই পরিবারের তিন শিশুর এমন মৃত্যুতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

এই বিভাগের আরও সংবাদ