ঢাকা

মুন্সীগঞ্জ জেলার শেষ্ঠ ওসি আমিনুল ইসলাম

শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: মুন্সীগঞ্জ জেলার ৬টি থানার মধ্যে শ্রীনগর থানা অফিসার ইনচার্জ মো. আমিনুল ইসলাম শ্রেষ্ঠ হয়েছেন।

গত মঙ্গলবার জেলা পুলিশের আয়োজনে অনুষ্ঠিত মাসিক অপরাধ পর্যালোচনা সভায় শ্রেষ্ঠ ওসি হিসেবে মো. আমিনুল ইসলামের নাম পুনরায় ঘোষনা করা হয়। এতে জেলার পুলিশ সুপার মোহাম্মদ মাহফুজ রহমান আল-মামুন বিপিএম, পিপিএম ওসি আমিনুল ইসলামের হাতে সম্মাননা স্মারক তুলে দেন।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সুমন দেবনাথ, আরিফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (শ্রীনগর সার্কেল) তোফায়েল আহমেদ সরদারসহ অন্যান্য পুলিশ কর্মকর্তাগণ।

এই বিভাগের আরও সংবাদ