কেএমপি’র অভিযানে ফেন্সিডিল এবং ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ২


আহছানুল আমীন জর্জ, খুলনা ব্যুরো প্রধান : গত ২৪ ঘন্টায় খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে মাদক কারবারি ১) মোঃ সাহেব আলী(৩২), পিতা-মৃত: মকবুল হোসেন সানা, সাং-কাটাখালী, থানা-আসাসুনি, জেলা-সাতক্ষীরা এবং ২) মোঃ আহাম্মাদ আলি জুমাদ্দার জীবন(২৭), পিতা-মৃত: সানোয়ার জুমাদ্দার, সাং-গড়খালী, থানা-দাকোপ, জেলা-খুলনা, এ/পি সাং-মোহাম্মাদ নগর বাবলু সড়ক, থানা-লবণচরা, খুলনা মহানগরীদ্বয়’কে মহানগরীর হরিণটানা ও খালিশপুর থানা এলাকা হতে গ্রেফতার করা হয়েছে। উপরোক্ত মাদক কারবারিদ্বয়ের নিকট হতে ৫৫ বোতল ফেন্সিডিল এবং ২০০ পিস ইয়াবা ট্যাবলেট আলামত হিসেবে উদ্ধার করা হয়েছে। এ সংক্রান্তে গ্রেফতারকৃত মাদক কারবারিদ্বয়ের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ২ টি মাদক মামলা রুজু করা হয়েছে।
খুলনা মেট্রোপলিটন পুলিশের ( কেএমপি’র ) সিটি স্পেশাল ব্রাঞ্চের ( সিটি এসবি’র ) অতিরিক্ত উপ — পুলিশ কমিশনার ( এডিসি , সিটি এসবি ) এ. জেড. এম তৈমুর রহমান ৮ মে সোমবার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তরঙ্গ নিউজকে উপরোল্লিখিত তথ্য নিশ্চিত করেন ।





