পটুয়াখালী

মহিপুরে জাতীয় গণমাধ্যম সপ্তাহ উদযাপন

মাইনুদ্দিন আল আতিক, পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ পটুয়াখালীর মহিপুরে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)-এর উদ্যোগে সাংবাদিকদের দাবি, মর্যাদা ও অধিকার আদায়ে ঐক্যবদ্ধ হওয়ার লক্ষ্যে ৬ষ্ঠ জাতীয় গণমাধ্যম সপ্তাহ উদযাপন করা হয়েছে।

বৃহস্পতিবার (৪ মে) বিকেল ৪ টায় বিএমএসএফ-এর মহিপুর থানা কার্যালয়ে শাখা সভাপতি মোঃ মিজানুর রহমান (বুলেট)-এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বশির উল্লাহ’র সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিপুর প্রেসক্লাবের সভাপতি মোঃ নাসির উদ্দিন।

এই বিভাগের আরও সংবাদ

এছাড়া অন্যান্যের মধ্যে মহিপুর প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মনির হাওলাদার, কলাপাড়া সাংবাদিক ফোরামের প্রচার ও প্রকাশনা সম্পাদক মাইনুদ্দিন আল আতিক, বিএমএসএফ-এর মহিপুর থানা শাখার সিনিয়র সহ-সভাপতি সাইদুর রহমান সোহেল, প্রচার ও প্রকাশনা সম্পাদক আল-আমিন অনিক ও সাংবাদিক আরিফুর রহমানসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

এসময় প্রধান অতিথির বক্তব্যে বিএমএসএফ-এর কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান সাংবাদিকদের ১৪ দফা দাবি আদায়ে জোর দাবি জানান এবং অপসাংবাদিকতা দূরীকরণসহ নানা দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখেন।

পরে জাতীয় গণমাধ্যম সপ্তাহের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি আদায়ের লক্ষ্যে স্মারকলিপিতে সাংবাদিকদের গণস্বাক্ষর গ্রহণ করা হয়।

এই বিভাগের আরও সংবাদ