খুলনা

কেএমপি’র অভিযানে গাঁজা, ফেন্সিডিল এবং ইয়াবাসহ গ্রেফতার ৪

আহছানুল আমীন জর্জ, খুলনা ব্যুরো প্রধান: গত ২৪ ঘন্টায় খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে মাদক কারবারি ১) মোঃ সুমন মুন্সি(৩৮), পিতা-মোঃ ইনছাফ আলী মুন্সি, সাং-পশ্চিম সেনপাড়া পুরাতন মাইল পোষ্ট, থানা-দৌলতপুর; ২) মোঃ শুকুর আলী(৭৫), পিতা-মৃত: ইসরাফ আলী মন্ডল, সাং-খয়েরহুদা, থানা-জীবননগর, জেলা-চুয়াডাঙ্গা; ৩) মোঃ জাফর হোসেন খান(৪২), পিতা-মৃত: ওয়াজেদ আলী খান, সাং-দক্ষিণ আমড়াগাছিয়া, থানা-মির্জাগঞ্জ, জেলা-পটুয়াখালী, এ/পি সাং-চৌধুরী মঞ্জিল ৪নং আল-আমিন সড়ক পশ্চিম টুটপাড়া, থানা-খুলনা এবং ৪) মোঃ মোস্তফা কামাল সোহাগ(৩৯), পিতা-মোঃ সেকেন্দার আলী পাটোয়ারী, সাং-১২৫ বিকে মেইন রোড, থানা-খুলনা, খুলনা মহানগরীদের’কে মহানগরীর খুলনা ও দৌলতপুর থানা এলাকা হতে গ্রেফতার করা হয়েছে। উপরোক্ত মাদক কারবারিদের নিকট হতে ০২ কেজি গাঁজা, ১০ বোতল ফেন্সিডিল এবং ৮০ পিস ইয়াবা ট্যাবলেট আলামত হিসেবে উদ্ধার করা হয়েছে। এ সংক্রান্তে গ্রেফতারকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ৪ টি মাদক মামলা রুজু করা হয়েছে।

খুলনা মেট্রোপলিটন পুলিশের ( কেএমপি’র ) সিটি স্পেশাল ব্রাঞ্চের ( সিটি এসবি’র ) অতিরিক্ত উপ — পুলিশ কমিশনার ( এডিসি , সিটি এসবি ) এ. জেড. এম তৈমুর রহমান ২ মে মঙ্গলবার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তরঙ্গ নিউজকে উপরোল্লিখিত তথ্য নিশ্চিত করেন ।

এই বিভাগের আরও সংবাদ