লক্ষ্মীপুর

রামগঞ্জে ‘মে দিবসে’ জাতীয় শ্রমিক লীগের পথসভা ও খাদ্য সামগ্রী বিতরণ

পারভেজ হোসাইন, রামগঞ্জ: রামগঞ্জে জাতীয় শ্রমিক দিবস উপলক্ষ্যে আয়োজিত পথসভা ও অসহায় শ্রমিকদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

আজ পহেলা মে, সোমবার, লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা জাতীয় শ্রমিক লীগের আহ্বায়ক মামুন ভুঁইয়ার সভাপতিত্বে ও সদস্য সচিব মোঃ হারুনুর রশিদ এর পরিচালনায় রামগঞ্জ লক্ষ্মীপুর মহা সড়কে এই পথসভা ও খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচি পালন করা হয়।

এই বিভাগের আরও সংবাদ

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা যুগ্ম আহবায়ক হুমায়ন কবির, যুগ্ম আহ্বায়ক নূরু পাটোয়ারী, সন্মানিত সদস্য সঞ্জয় দে, মামুন পণ্ডিত ও প্রমুখ নেতৃবৃন্দ।

এসময় মামুন ভূঁইয়া শ্রমিক দিবসের অঙ্গীকার আদায়ে আগামীতে শ্রমিকদের সকল অধিকার আদায়ে তাদের পাশে থাকবেন বলে প্রত্যয় ব্যক্ত করেন।

এই বিভাগের আরও সংবাদ