খুলনা

খালিশপুরে ৪৫ বোতল ফেন্সিডিলসহ আটক-১

মেহেদী হাসান, খুলনা প্রতিনিধিঃ খুলনা মহানগরীর খালিশপুর থেকে ৪৫ বোতল ফেন্সিডিলসহ চিহ্নিত মাদক কারবারি রাজনকে আটক করেছে থানা পুলিশ। আটককৃত রাজন নগরীর ৩৬ তৈয়বা কলোনির আয়নাল হকের ছেলে।

রবিবার (৩০ এপ্রিল) দুপুরে খালিশপুর থানাধীন ৯ নম্বর ওয়ার্ডের পেটকা বাজার এলাকার একটি পুকুর থেকে এই ফেন্সিডিল উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে খালিশপুর থানার সেকেন্ড অফিসার আবু আল বাসারের নেতৃত্বে এস‌আই রফিকুল ইসলাম ও এএস‌আই আবু মূসাসহ সঙ্গীয় ফোর্স অভিযান পরিচালনা করে ৪৫ বোতল মাদক দ্রব্য ফেন্সিডিলসহ রাজনকে আটক করে। তার বিরুদ্ধে এর আগেও খালিশপুর থানায় দুইটি মাদক মামলা রয়েছে।

খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনীর উল গিয়াস জানান, গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এই বিভাগের আরও সংবাদ