এসএসসি ও সমমান পরীক্ষার্থীদের শুভ কামনা জানিয়েছেন নুরে আলম সিদ্দিকী হক


মোঃ ইব্রাহিম হোসেন, নিজস্ব প্রতিনিধিঃ আগামীকাল ৩০ এপ্রিল ২০২৩ রোজ রবিবার দেশজুড়ে এসএসসি ও সমমান পরীক্ষা একযোগে অনুষ্ঠিত হবে। এই পরীক্ষায় অংশ নিতে যাওয়া শিক্ষার্থীদের অভিনন্দন ও শুভকামনা জানিয়েছেন, রাজবাড়ী-২ আসনের আগামীর কর্ণধার, বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও ঢাকাস্থ রাজবাড়ী জেলা সাংবাদিক সমিতি সভাপতি নুরে আলম সিদ্দিকী হক।
শনিবার (২৯ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তির মাধ্যমে এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিতে যাওয়া শিক্ষার্থীদের এই অভিনন্দন ও শুভকামনা জানান তিনি।
তিনি বলেন, আগামী ৩০ এপ্রিল ২০২৩ রোজ রবিবার এসএসসি ও সমমানের পরীক্ষায় যারা বসতে যাচ্ছে তাদের সবার জন্য আমার পক্ষ থেকে শুভকামনা রইল। তোমরা যেন ভালো ফলাফল করে পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ভবিষ্যতে দেশ ও জাতির স্বার্থে কাজ করতে পারো।
সেই জন্য তোমাদের সকল শিক্ষার্থীদের উপর মহান আল্লাহ পাক রাব্বুল আলামিন মেধা বিকশিত করে তোমাদের পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য সহয়ক হোক।
উল্লেখ্যঃ এ বছরের এসএসসি ও সমমানের পরীক্ষায় বসছে পৌনে ২১ লাখ পরীক্ষার্থী। গতবারের তুলনায় এ বছর মোট পরীক্ষার্থী বেড়েছে ৫০ হাজার ২৯৫ জন। এর মধ্যে বিজ্ঞানেই বেড়েছে ৩৭ হাজারের বেশি পরীক্ষার্থী। এ বছর ৯টি সাধারণ শিক্ষা বোর্ড এবং মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে মোট ১১টি শিক্ষা বোর্ডে মোট পরীক্ষার্থী ২০ লাখ ৭২ হাজার ১৬৩ জন। এর মধ্যে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীন এসএসসি পরীক্ষার্থী ১৬ লাখ ৪৯ হাজার ২৭৫ জন। এ ছাড়া মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীন দাখিলে পরীক্ষার্থী ২ লাখ ৯৫ হাজার ১২১ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীন এসএসসি ভোকেশনাল পরীক্ষার্থী ১ লাখ ২৭ হাজার ৭৬৭ জন। গত বছর ২০ লাখ ২১ হাজারের বেশি পরীক্ষার্থী অংশ নিয়েছিলেন। অর্থাৎ এবার গতবারের চেয়ে ৫০ হাজারের বেশি পরীক্ষার্থী বেড়েছে। এ বছর বিজ্ঞান বিভাগের পরীক্ষার্থী ৫ লাখ ৪৪ হাজার ৫৭৪ জন, যা গত বছর ছিল ৫ লাখ ৭ হাজার ২৫৪ জন। এবার বিজ্ঞান বিভাগে ৩৭ হাজার ৩২০ জন পরীক্ষার্থী বেড়েছে।





