রাজধানী

শাহজালালে ১ কেজি সোনাসহ আটক -১

মনির হোসেন জীবন- হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এক কেজি সোনাসহ এক ব্যক্তিকে আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) ।

এপিবিএন পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতের নাম রুস্তম আলীকে (৩৮)। সে ঢাকার কেরানিগঞ্জের দক্ষিন বাঘাপুর গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।

এই বিভাগের আরও সংবাদ

এসময় তার নিকট থেকে ৬ টি গোল্ডবার যার (ওজন ৬৯৬) এবং ৩৫৫ গ্রাম জুয়েলারি স্বর্নালংকার সহ মোট ১০৫১ গ্রাম বা ১ কেজি ৫১ গ্রাম স্বর্ন জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য প্রায় এক কোটি টাকা।

আজ শুক্রবার রাত ৯ টায় এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক জানান, আজ শুক্রবার সন্ধ্যা ৬ টার দিকে হযরত শাহজালাল বিমানবন্দরের টাওয়ার বিল্ডিং এর সামনে বিশেষ অভিযান চালিয়ে সোনার বার এবং জুয়েলারি গুল্ডসহ রুস্তম আলী নাম এক ব্যক্তিকে আটক করা হয়।

মোহাম্মদ জিয়াউল হক জানান, আজ সন্ধ্যা ৬ টায় অভিযুক্ত রুস্তম আলীকে (৩৮) বিমানবন্দরের টাওয়ার বিল্ডিং এর সামনে ঘোরাঘুরি করতে দেখে সাদা পোষাকে দায়িত্ব পালন করা এপিবিএনের গোয়েন্দা সদস্যদের সন্দেহ হয়। তখন তাকে চ্যালেঞ্জ করলে তিনি অপ্রাসঙ্গিক উত্তর দিতে থাকেন। এসময় তাকে আটক করে বিমানবন্দরে এপিবিএনের অফিসে নিয়ে আসা হয়। এপিবিএন অফিসে আসার পর বিস্তারিত জিজ্ঞাসাবাদে অভিযুক্ত রুস্তম আলী স্বীকার করেন তার কাছে স্বর্ণ রয়েছে।

তিনি জানান, এ সময় তাকে তল্লাশী করা হলে তার সাথে থাকা ব্যাগ থেকে তিনি নিজ হাতে ৬ টি গোল্ডবার (ওজন ৬৯৬) এবং ৩৫৫ গ্রাম স্বর্নালংকার সহ মোট ১০৫১ গ্রাম বা ১ কেজি ৫১ গ্রাম স্বর্ন বের করে দেন।

মোহাম্মদ জিয়াউল হক আরো জানান, পবিত্র ঈদ উল ফিরত উপলক্ষে কুচক্রী মহলের চোরাচালানের চেষ্টা নস্যাৎ করার জন্য এপিবিএন চোরাচালান প্রতিরোধে বিশেষ অভিযান পরিচালনা করে আসছে।

তিনি জানান, এপ্রিল মাসব্যাপী পরিচালিত এই বিশেষ অভিযানে এখন পর্যন্ত প্রায় ৬ কেজি স্বর্ণ, মোবাইল ফোন, মদ, কসমেটিকস এবং বিপুল পরিমান অন্যান্য শুল্কযোগ্য পণ্য আটক করা হয়েছে।

এপিবিএন পুলিশের এ কর্মকর্তা জানান, এ সময় তিনি ওই স্বর্ণের কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেন নাই। তার বিরুদ্ধে বিমানবন্দর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে। তাকে পুলিশের নিকট সোপর্দ করা হয়েছে।

এই বিভাগের আরও সংবাদ