রাজধানী

মিরপুরে ‘ঈদের সালামি’ নিতে গিয়ে গণধর্ষণ ও অস্ত্র মামলার দুই আসামি গ্রেফতার

মনির হোসেন জীবন- রাজধানীর মিরপুরে ঈদের সালামির নামে চাঁদাবাজি করতে গিয়ে গণধর্ষণ ও অস্ত্র মামলার দুই পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতরা হলেন, শাকিল আহমেদ (৩০) ও মোঃ আশফাকুর রহমান সজিব (২৮)। এদের মধ্যে শাকিল ২০১৬ সালে এক গার্মেন্টস কর্মীকে গণধর্ষণ মামলার পলাতক আসামি এবং সজিব অস্ত্র মামলার আসামি। তারা দুই জনই চাঁদাবাজ।

এই বিভাগের আরও সংবাদ

আজ মঙ্গলবার ডিএমপি মিরপুর মডেল থানার (ওসি) মোহাম্মদ মহসীন জানান, সোমবার বিকেলে রাজধানীর মিরপুর মডেল থানার বড়বাগ বসতি আবাসিক এলাকায় গোপনে অভিযান চালিয়ে তাদের দুইজনকে গ্রেফতার করা হয়।

ওসি মোহাম্মদ মহসীন জানান, গ্রেফতারকৃতরা মিরপুরের চিহ্নিত অপরাধী। শাকিল আহমেদের বিরুদ্ধে ৫ টি এবং মোঃ আশফাকুর রহমান সজিবের বিরুদ্ধে ২ টি মামলা রয়েছে। তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন কৌশলে মিরপুরে চাঁদাবাজি করে আসছিল।

পুলিশের এ কর্মকর্তা জানান, সোমবার তারা ঈদ সালামির নামে মিরপুরের বড়বাগ বসতি আবাসিক এলাকায় বিভিন্ন কায়দায় অংকের চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে ‘সমস্যা হবে’ বলেও হুমকি দেয় চাঁদাবাজরা। পরে এ ব্যাপারে অভিযোগ করলে মিরপুর মডেল থানা পুলিশের একটি দল সোমবার বিকেলে তাদের আটক করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে একটি মামলা করা হয়েছে বলে জানান ওসি মোহাম্মদ মহসীন।

এই বিভাগের আরও সংবাদ